Dhaka 3:30 pm, Wednesday, 4 November 2026
News Title :
শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন বিএনপি ও জামায়াত একদল, দাবি জি এম কাদেরের আ. লীগের বিচার শুরু, সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী শিক্ষার্থীদের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেওয়া হবে: মাহদী আমিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ইংল্যান্ডের বিশ্বকাপ জয় চান ট্রাম্পের প্রতিনিধি ইতিহাসের সবচেয়ে দামী সেমিফাইনাল আজ সেমিফাইনালে উঠেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। সম্ভাব্য চার দ্বৈরথ ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

  • Reporter Name
  • Update Time : 03:18:30 pm, Thursday, 16 July 2026
  • 103 Time View

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমাইনীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার রাতে কক্সবাজার জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্রসহ আটক হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আয়াত উল্লাহ হুমাইনীকে ইউনিয়ন যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক পদ, প্রাথমিক সদস্যপদ এবং দলীয় সব ধরনের কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি চেকপোস্ট এলাকায় একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এ সময় আয়াত উল্লাহ হুমাইনীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অন্য দুই ব্যক্তি হলেন লক্ষ্মীপুর জেলার বাসিন্দা হোসাইন আহম্মেদ (৪২) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মো. আসাদুজ্জামান (৩৮)।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

Update Time : 03:18:30 pm, Thursday, 16 July 2026