Dhaka 4:13 pm, Wednesday, 4 November 2026
News Title :
শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন বিএনপি ও জামায়াত একদল, দাবি জি এম কাদেরের আ. লীগের বিচার শুরু, সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী শিক্ষার্থীদের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেওয়া হবে: মাহদী আমিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ইংল্যান্ডের বিশ্বকাপ জয় চান ট্রাম্পের প্রতিনিধি ইতিহাসের সবচেয়ে দামী সেমিফাইনাল আজ সেমিফাইনালে উঠেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। সম্ভাব্য চার দ্বৈরথ ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ: জার্মানিতে রেকর্ড ৪১.৫° সেলসিয়াস, প্রাণহানি ৪০০ ছাড়াল

  • Reporter Name
  • Update Time : 10:36:34 am, Sunday, 28 June 2026
  • 47 Time View

ঢাকা নেশন ডেস্ক: ইউরোপজুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে রাস্তাঘাট, শপিং মল ও শহরের কেন্দ্রগুলো প্রায় জনশূন্য হয়ে গেছে। জার্মানিসহ মধ্য ইউরোপের বিভিন্ন দেশে জুন মাসের সব তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। চলতি তাপপ্রবাহে এখন পর্যন্ত আনুমানিক ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

জার্মান আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে দেশটির স্যাক্সনি-আনহাল্ট অঙ্গরাজ্যের ইয়েরিখোয়ার লান্ড জেলার ড্রেভিৎস এলাকায় ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে অন্যতম সর্বোচ্চ।

গত শুক্রবার দুপুর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত জার্মানির বিভিন্ন শহর প্রায় জনশূন্য হয়ে পড়ে। জরুরি প্রয়োজন ও কর্মস্থলে যাওয়া ছাড়া অধিকাংশ মানুষ ঘরের বাইরে বের হননি।

বিশেষজ্ঞদের মতে, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার ও মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপে তাপপ্রবাহ দিন দিন আরও তীব্র হচ্ছে। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন–এর সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, ৫০ বছর আগে এ ধরনের চরম তাপপ্রবাহ ছিল অত্যন্ত বিরল।

কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস–এর তথ্য অনুযায়ী, ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। সেখানে বৈশ্বিক গড়ের প্রায় দ্বিগুণ হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) স্বাস্থ্য, কৃষি ও শ্রম খাতে তাপপ্রবাহের গুরুতর প্রভাব নিয়ে সতর্ক করেছে। সংস্থাটির মুখপাত্র ক্লেয়ার নুলিস বলেছেন, ভবিষ্যতে এ ধরনের চরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া বিকল্প থাকবে না।

বিভিন্ন দেশে চরম প্রভাব

  • চলতি তাপপ্রবাহে ইউরোপে এ পর্যন্ত আনুমানিক ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
  • স্পেনে জুন মাসেই রেকর্ড গরমের সঙ্গে সংশ্লিষ্ট শতাধিক মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।
  • ফ্রান্সের বহু অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অতিরিক্ত গরম থেকে বাঁচতে পানিতে নেমেও কয়েকজনের মৃত্যু হয়েছে।
  • ব্রাসেলস থেকে কোলোন হয়ে প্যারিসগামী একটি ইউরোস্টার ট্রেন অতিরিক্ত গরমে বিকল হয়ে পড়ে। প্রায় ৪০০ যাত্রী আটকা পড়েন এবং তিনজনকে হাসপাতালে ভর্তি করতে হয়।
  • স্বাস্থ্যঝুঁকির কারণে প্যারিসের দুটি বড় অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
  • নেদারল্যান্ডসের জনপ্রিয় সংগীত উৎসব ডেফকন শেষ মুহূর্তে বাতিল করা হয় এবং ‘কোড রেড’ সতর্কতা জারি করা হয়।
  • জার্মানিতে হামবুর্গ হাফ ম্যারাথনসহ বেশ কয়েকটি আয়োজন বাতিল হয়েছে। অতিরিক্ত ভিড়ের কারণে বার্লিনসহ বিভিন্ন শহরের উন্মুক্ত সুইমিংপুলে টিকিট বিক্রিও সীমিত করা হয়েছে।

এদিকে বার্লিন পুলিশ শহরের বিভিন্ন এলাকায় জলকামান ব্যবহার করে মানুষকে সাময়িক স্বস্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে। জার্মান আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজও দেশটিতে একই ধরনের তীব্র গরম অব্যাহত থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ: জার্মানিতে রেকর্ড ৪১.৫° সেলসিয়াস, প্রাণহানি ৪০০ ছাড়াল

Update Time : 10:36:34 am, Sunday, 28 June 2026