২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
দুপুর ১টা ৪২ মিনিটে মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুকে কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালের হাজতখানা থেকে এজলাসকক্ষের কাঠগড়ায় তোলা হয়। ট্রাইব্যুনাল-২ এর দ্বিতীয় সদস্য বিচারক শাহরিয়ার কবীর ইনুর বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট আটটি অভিযোগসহ ২১১ পৃষ্ঠার রায়ের বিবরণী পড়া শুরু করেন। ট্রাইব্যুনালের প্রথম সদস্য বিচারক মঞ্জুরুল বাছিদ মামলার সাক্ষীদের গুরুত্বপূর্ণ বিবরণ ও তথ্যপ্রমাণের নানাদিক আদালতের সামনে তুলে ধরেন। দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এই রায়ের পুরো কার্যক্রমটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়। “জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় নৃশংস ছয়টি হত্যাকাণ্ডে ইনুর প্রত্যক্ষ ও পরোক্ষ উসকানি এবং মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন।”
এই রায়ের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের বিচারে আরও একটি বড় ধাপ সম্পন্ন হলো।
Reporter Name 









