ঢাকা: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজায় অংশ নিতে আগামী ২ জুলাই ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা হবেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজার আনুষ্ঠানিকতা আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদে অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেবেন।
শায়রুল কবির খান আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই রাষ্ট্রীয় শেষকৃত্যে উপস্থিত থাকবেন।
কূটনৈতিক সূত্র জানায়, স্পিকার ৩ জুলাই তেহরানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের আমন্ত্রণে তিনি সফরে যাচ্ছেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর দেশজুড়ে শোক ঘোষণা করে ইরান। দীর্ঘ প্রস্তুতির পর আগামী ৪ জুলাই থেকে শুরু হচ্ছে রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা, যা ৯ জুলাই মাশহাদে দাফনের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
Reporter Name 









