Dhaka 4:12 pm, Wednesday, 4 November 2026
News Title :
শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন বিএনপি ও জামায়াত একদল, দাবি জি এম কাদেরের আ. লীগের বিচার শুরু, সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী শিক্ষার্থীদের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেওয়া হবে: মাহদী আমিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ইংল্যান্ডের বিশ্বকাপ জয় চান ট্রাম্পের প্রতিনিধি ইতিহাসের সবচেয়ে দামী সেমিফাইনাল আজ সেমিফাইনালে উঠেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। সম্ভাব্য চার দ্বৈরথ ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা
জামায়াতের তুরস্ক কানেকশন এবং একাত্তরের পাপ’ শীর্ষক প্রতিবেদনের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী; প্রতিবেদনটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি।

বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনের প্রতিবাদে জামায়াত, ‘সব অভিযোগ ভিত্তিহীন

  • Sabrina Jabin
  • Update Time : 01:26:51 pm, Thursday, 2 July 2026
  • 82 Time View

জামায়াতের তুরস্ক কানেকশন এবং একাত্তরের পাপ’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ

গতকাল ১ জুলাই বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘জামায়াতের তুরস্ক কানেকশন এবং একাত্তরের পাপ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২ জুলাই প্রদত্ত বিবৃতিতে বলেন, “প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এতে উপস্থাপিত অভিযোগ ও দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি বলেন, “অ্যারোমেট সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার নাসের জাহেদী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন- এমন দাবি সম্পূর্ণ অসত্য এবং এর পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি।”

এডভোকেট জুবায়ের আরও বলেন, “তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো গোপন সম্পর্ক নেই। তুরস্ক বাংলাদেশের একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ একটি দেশ। একটি রাজনৈতিক দলের পক্ষে বিভিন্ন দেশের রাজনৈতিক দল, কূটনৈতিক প্রতিনিধি বা গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্যমূলক ও প্রকাশ্য যোগাযোগ রাখা স্বাভাবিক বিষয়। এর বাইরে প্রতিবেদনে যে ধরনের সম্পর্কের অভিযোগ করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।”

তিনি বলেন, “প্রতিবেদনে তুরস্কের সঙ্গে ব্যবসা করা বাংলাদেশিদের মাধ্যমে জামায়াতে ইসলামী পরিচালিত মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থায়নের যে দাবি করা হয়েছে, সেটিও সম্পূর্ণ ভিত্তিহীন। এমন গুরুতর অভিযোগের পক্ষে কোনো তথ্য, দলিল বা প্রমাণ প্রতিবেদনে উপস্থাপন করা হয়নি। অথচ বাংলাদেশে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা দীর্ঘদিন ধরে আইনানুগভাবে মানবকল্যাণমুলক ও ওয়েলফেয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে।”

তিনি আরও বলেন, “প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির বেশির ভাগ সুবিধা নিচ্ছে জামায়াত।’ কিন্তু কীভাবে, কোন খাতে বা কী ধরনের সুবিধা নেওয়া হয়েছে- সে বিষয়ে একটি নির্দিষ্ট তথ্য বা প্রমাণও উপস্থাপন করা হয়নি। এ ধরনের অসত্য, অনুমাননির্ভর ও প্রমাণবিহীন বক্তব্য দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী এবং হলুদ সাংবাদিকতারই বহিঃপ্রকাশ।

এডভোকেট জুবায়ের বলেন, সংবাদপত্রের দায়িত্ব হলো নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে সংবাদমাধ্যম ব্যবহৃত হওয়া গণমাধ্যমের নৈতিকতা ও পেশাগত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি সংশ্লিষ্ট পত্রিকাকে দায়িত্বশীল সাংবাদিকতার নীতি অনুসরণ এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতের তুরস্ক কানেকশন এবং একাত্তরের পাপ’ শীর্ষক প্রতিবেদনের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী; প্রতিবেদনটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি।

বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনের প্রতিবাদে জামায়াত, ‘সব অভিযোগ ভিত্তিহীন

Update Time : 01:26:51 pm, Thursday, 2 July 2026