Dhaka 5:13 pm, Wednesday, 4 November 2026
News Title :
শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন বিএনপি ও জামায়াত একদল, দাবি জি এম কাদেরের আ. লীগের বিচার শুরু, সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী শিক্ষার্থীদের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেওয়া হবে: মাহদী আমিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ইংল্যান্ডের বিশ্বকাপ জয় চান ট্রাম্পের প্রতিনিধি ইতিহাসের সবচেয়ে দামী সেমিফাইনাল আজ সেমিফাইনালে উঠেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। সম্ভাব্য চার দ্বৈরথ ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ মেনে নেবে না চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

  • Reporter Name
  • Update Time : 02:56:17 pm, Thursday, 2 July 2026
  • 34 Time View

বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো বিদেশি হস্তক্ষেপ চীন বরদাশতো করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতের উন্নয়নে ঢাকার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বেইজিং।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এসব কথা জানান। মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরের নানাদিক ও অর্জন তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।\

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের আগ্রহ বা ভূ-রাজনৈতিক টানাপোড়েন থাকলেও চীন তার অবস্থানে অনড় রয়েছে বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন: তিস্তা প্রকল্পে চীনের আগের অবস্থান অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ সরকারের অনুরোধেই চীন এই প্রকল্পে কাজ করবে। অন্য কোনো দেশের বা বাহ্যিক কোনো ইস্যু বেইজিংয়ের ভাবনার বিষয় নয়। নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এই মেগা প্রজেক্টে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে চীন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে ‘অত্যন্ত সফল’ হিসেবে আখ্যায়িত করেন ইয়াও ওয়েন। তিনি উল্লেখ করেন, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং ঢাকা ও বেইজিংয়ের পারস্পরিক আস্থার জায়গাটি আরও সুদৃঢ় হয়েছে। সংবাদ সম্মেলনে চীন ও বাংলাদেশের মধ্যকার প্রযুক্তিগত অংশীদারিত্বের বিষয়টিও উঠে আসে। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) উন্নয়ন সহযোগিতা নিয়ে ছড়ানো বিভিন্ন গুঞ্জন নাকচ করে দিয়ে রাষ্ট্রদূত বলেন, এই খাতে চীনের সহযোগিতা সম্পূর্ণ স্বচ্ছ এবং এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ মেনে নেবে না চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

Update Time : 02:56:17 pm, Thursday, 2 July 2026