প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে বাংলাদেশের শিল্প অংশীদারিত্ব আরও গভীর ও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করে সে দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।
চীনের বেইজিংয়ের ঐতিহ্যবাহী দিয়াওইউতাই হোটেলে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় (স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট) আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক এক বিশেষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে চীনের ১২৫ জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারী অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের নানাবিধ সুযোগ-সুবিধা ও সম্ভাবনার কথা তুলে ধরে একটি বিশেষ উপস্থাপনা (প্রেজেন্টেশন) প্রদর্শন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
চীনা বিনিয়োগকারীদের দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরও সহজতর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বড় ঘোষণা দেন। তিনি জানান, চীনা ব্যবসায়ীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে খুব শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ (ইনভেস্টমেন্ট অফিস) স্থাপন করা হবে।
Reporter Name 












