নিউমোনিয়াজনিত জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। মাঝখানে কিছুটা উন্নতির লক্ষণ দেখা গেলেও বর্তমানে তার শারীরিক অবস্থা আবারও সংকটাপন্ন হয়ে পড়েছে।
তার স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে জানান, চিকিৎসকরা কয়েক দিন আগে ভেন্টিলেটর খুলে নিলেও অবস্থার অবনতি হওয়ায় আবারও তাকে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে তার ফুসফুস মারাত্মকভাবে ব্যাকটেরিয়ায় আক্রান্ত।
গত ১৪ জুন মুস্তাফা মনোয়ারকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সে সময় তার রক্তচাপ (প্রেসার) এবং অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে আসছিল। চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। মেরী মনোয়ার জানিয়েছেন, চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি দেশবাসীর কাছে তার স্বামীর আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।
Reporter Name 












