Dhaka 4:13 pm, Wednesday, 4 November 2026
News Title :
শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন বিএনপি ও জামায়াত একদল, দাবি জি এম কাদেরের আ. লীগের বিচার শুরু, সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী শিক্ষার্থীদের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেওয়া হবে: মাহদী আমিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ইংল্যান্ডের বিশ্বকাপ জয় চান ট্রাম্পের প্রতিনিধি ইতিহাসের সবচেয়ে দামী সেমিফাইনাল আজ সেমিফাইনালে উঠেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। সম্ভাব্য চার দ্বৈরথ ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

  • Reporter Name
  • Update Time : 02:07:44 pm, Tuesday, 30 June 2026
  • 51 Time View

প্রথম বিশ্বকাপেই শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের গল্পটা শুধুই কোনো সাধারণ অর্জন নয়, যেন এক অবিশ্বাস্য রূপকথা। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো ফুটবল পরাশক্তিদের বিপক্ষে মাঠ কামড়ে লড়ে নকআউট পর্বের টিকিট কেটেছে আফ্রিকার এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। আর তাতেই তারা এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় চমক।

তবে রূপকথার এই প্রথম অধ্যায় শেষে এবার তাদের সামনে এক হিমালয়সম চ্যালেঞ্জ। আগামী ৪ জুলাই মায়ামিতে (বাংলাদেশ সময় ভোর ৪টায়) কেপ ভার্দে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। মাঠের এই অসম লড়াইকে ছাপিয়ে এখন অবশ্য আলোচনার কেন্দ্রে রয়েছে লিওনেল মেসির প্রতি কেপ ভার্দের অকৃত্রিম ভালোবাসা। দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস ঘোষণা দিয়েছেন, আর্জেন্টাইন এই মহাতারকাকে কেপ ভার্দে জাতীয় দলের ‘১০ নম্বর’ জার্সি উপহার দিতে চান তিনি।

আর্জেন্টিনার জনপ্রিয় রেডিও স্টেশন ‘রেডিও সুপার দেপোর্তিভো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেভেস বলেন:

“বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মেসিকে সম্মান জানাতে আমাদের জাতীয় দলের পক্ষ থেকে তাঁর জন্য ১০ নম্বর জার্সিটি নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

মেসির প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করে কেপ ভার্দের প্রেসিডেন্ট আরও যোগ করেন, “মেসি এক মহান অনুপ্রেরণার নাম। কেপ ভার্দেতে তিনি অত্যন্ত সম্মানিত একজন মানুষ। আমাদের দেশের বহু মানুষের কাছে তিনিই বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়। তিনি ফুটবলের শ্রেষ্ঠত্ব, নিখুঁত রূপ এবং বিশ্ব ফুটবলের আসল প্রতিচ্ছবি।”

চলতি বিশ্বকাপে কেপ ভার্দের যাত্রাটা ছিল সত্যিই দেখার মতো। নিজেদের প্রথম ম্যাচেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দেয় তারা। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ এবং সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে। গোলরক্ষক ভোজিনিয়ার দেয়ালসম পারফরম্যান্স ও পুরো দলের লড়াকু ফুটবলের ওপর ভর করে, অন্যতম সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করে কেপ ভার্দে। এখন দেখার বিষয়, মেসির আর্জেন্টিনার বিপক্ষে তাদের এই স্বপ্নের দৌড় কতদূর পর্যন্ত সচল থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

Update Time : 02:07:44 pm, Tuesday, 30 June 2026