Dhaka 4:12 pm, Wednesday, 4 November 2026
News Title :
শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন বিএনপি ও জামায়াত একদল, দাবি জি এম কাদেরের আ. লীগের বিচার শুরু, সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী শিক্ষার্থীদের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেওয়া হবে: মাহদী আমিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ইংল্যান্ডের বিশ্বকাপ জয় চান ট্রাম্পের প্রতিনিধি ইতিহাসের সবচেয়ে দামী সেমিফাইনাল আজ সেমিফাইনালে উঠেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। সম্ভাব্য চার দ্বৈরথ ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা

এসএসসি পাসেই সরকারি চাকরি, আনসার ব্যাটালিয়নে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

  • Reporter Name
  • Update Time : 11:01:30 am, Sunday, 28 June 2026
  • 20 Time View

ঢাকা নেশন ডেস্ক: দেশের সেবা ও জননিরাপত্তায় কাজ করার সুযোগ নিয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীটির আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে ‘সিপাহি (পুরুষ)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৭ জুন থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

বয়সসীমা

আগামী ১৯ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

শারীরিক যোগ্যতা

  • উচ্চতা: সাধারণ প্রার্থীদের জন্য ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ৫ ফুট ৪ ইঞ্চি।
  • ওজন: সাধারণ প্রার্থীদের জন্য কমপক্ষে ৪৯.৮৯৫ কেজি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ৪৭.১৭৩ কেজি।
  • বুকের মাপ: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ক্ষেত্রে যথাক্রমে ৩০ ও ৩২ ইঞ্চি।
  • দৃষ্টিশক্তি: ৬/৬ হতে হবে।

প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়ন আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। চাকরিতে যোগদানের পর রেশন, পোশাক, ভাতা ও অন্যান্য নির্ধারিত সুবিধা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ও অনলাইন নিবন্ধন ফি বাবদ মোট ২০০ টাকা বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে।

পরীক্ষার সময় যা সঙ্গে আনতে হবে

  • জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর মূল কপি
  • সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ
  • লেখার জন্য নিজস্ব কলম

আবেদনের আগে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে প্রয়োজনীয় শর্ত ও নির্দেশনা নিশ্চিত হয়ে আবেদন করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি পাসেই সরকারি চাকরি, আনসার ব্যাটালিয়নে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

Update Time : 11:01:30 am, Sunday, 28 June 2026