জবস ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) ১০ম থেকে ১৪তম গ্রেডে মোট ৪৪টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৮ জুন ২০২৬ থেকে এবং চলবে আগামী ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত।
যেসব পদে নিয়োগ
১. উপজেলা ব্যবস্থাপক
- পদসংখ্যা: ১০
- গ্রেড: ১০
- বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
২. মাঠ কর্মকর্তা
- পদসংখ্যা: ২৫
- গ্রেড: ১৪
- বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
৩. অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর
- পদসংখ্যা: ৭
- গ্রেড: ১৪
- বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
৪. ড্রাইভার
- পদসংখ্যা: ২
- গ্রেড: ১৪
- বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
বয়সসীমা
প্রার্থীর বয়স ১ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
আবেদন ফি
- উপজেলা ব্যবস্থাপক (পদ-১): ২২৩ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ)
- মাঠ কর্মকর্তা, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর ও ড্রাইভার (পদ-২ থেকে পদ-৪): ১১২ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ)
বিশেষ সুবিধা: অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ২৮ জুন ২০২৬, সকাল ১০:০০টা
- আবেদনের শেষ সময়: ২৭ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা
আবেদন করার আগে প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত ভালোভাবে পড়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
Reporter Name 











