Dhaka 4:12 pm, Wednesday, 4 November 2026
News Title :
শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন বিএনপি ও জামায়াত একদল, দাবি জি এম কাদেরের আ. লীগের বিচার শুরু, সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী শিক্ষার্থীদের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেওয়া হবে: মাহদী আমিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ইংল্যান্ডের বিশ্বকাপ জয় চান ট্রাম্পের প্রতিনিধি ইতিহাসের সবচেয়ে দামী সেমিফাইনাল আজ সেমিফাইনালে উঠেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। সম্ভাব্য চার দ্বৈরথ ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা

নয় বছরের সংসারে ইতি, বিচ্ছেদের ঘোষণা দিলেন আকাঙ্ক্ষা চামোলো

  • Reporter Name
  • Update Time : 11:27:10 am, Sunday, 28 June 2026
  • 58 Time View

ঢাকা নেশন ডেস্ক: ভারতের টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ আকাঙ্ক্ষা চামোলো ও গৌরব খান্নার দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে। জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’-এর প্রিমিয়ার পর্বে আকাঙ্ক্ষা নিজেই তাঁদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করেন।

আকাঙ্ক্ষা জানান, তিনি ও গৌরব প্রায় এক বছর ধরে আলাদা থাকছেন। এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি, কারণ এটি ছিল দুজনের পারস্পরিক সিদ্ধান্ত। তাঁর ভাষ্য, তাঁদের মধ্যে কোনো তিক্ততা নেই এবং এখনো নিয়মিত যোগাযোগ হয়। তবে সময়ের সঙ্গে তাঁরা বুঝতে পেরেছেন, ভবিষ্যৎ নিয়ে তাঁদের ভাবনা ও জীবনের লক্ষ্য এক নয়।

তিনি আরও বলেন, সম্পর্কটি টিকিয়ে রাখতে দুজনই বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন। এমনকি গৌরব যখন ‘বিগ বস ১৯’-এ অংশ নিয়েছিলেন, তখনও সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছিল। দুই পরিবারের পরামর্শে কিছুদিন আলাদা থেকেও দেখেছিলেন তাঁরা। বাইরে থেকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া ও একে অপরকে সমর্থন করলেও ভেতরে ভেতরে তাঁরা উপলব্ধি করেছিলেন, স্বামী-স্ত্রী হিসেবে আর একসঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

অন্যদিকে, গৌরব খান্না এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সন্তান নেওয়ার বিষয়ে তাঁদের দুজনের মতপার্থক্য ছিল। গৌরব সন্তান চাইলেও আকাঙ্ক্ষা সে সিদ্ধান্তে সম্মত ছিলেন না। এরপরও তিনি স্ত্রীর সিদ্ধান্তকে সম্মান করার কথা জানিয়েছিলেন।

গৌরবের ভাষায়, তাঁদের সম্পর্ক সবসময় পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে গড়ে উঠেছিল। যদি মতপার্থক্যের কারণেই সম্পর্ক ভাঙার কথা হতো, তবে তা অনেক আগেই ঘটতে পারত।

এদিকে আকাঙ্ক্ষার বিচ্ছেদের ঘোষণার পরও গৌরবের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কাজের ক্ষেত্রে গৌরবকে শিগগিরই ‘খতরো কে খিলাড়ি ১৫’-এ দেখা যাবে। অন্যদিকে আকাঙ্ক্ষা বর্তমানে ‘লক আপ: সাচ ইয়া সাজা’-এর প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নয় বছরের সংসারে ইতি, বিচ্ছেদের ঘোষণা দিলেন আকাঙ্ক্ষা চামোলো

Update Time : 11:27:10 am, Sunday, 28 June 2026