Dhaka 4:12 pm, Wednesday, 4 November 2026
News Title :
শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন বিএনপি ও জামায়াত একদল, দাবি জি এম কাদেরের আ. লীগের বিচার শুরু, সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী শিক্ষার্থীদের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেওয়া হবে: মাহদী আমিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ইংল্যান্ডের বিশ্বকাপ জয় চান ট্রাম্পের প্রতিনিধি ইতিহাসের সবচেয়ে দামী সেমিফাইনাল আজ সেমিফাইনালে উঠেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। সম্ভাব্য চার দ্বৈরথ ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা

আমি এখন ‘এনগেজড’ রিলেশনশিপে: নাজনীন নীহা

  • Reporter Name
  • Update Time : 10:55:44 am, Monday, 29 June 2026
  • 76 Time View

জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী নাজনীন হাসান নীহার ব্যক্তিজীবন নিয়ে নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো নাটক বা প্রচারণার অংশ নয়, নিজের ফেসবুক প্রোফাইলের একটি পরিবর্তনের মাধ্যমেই খবরের শিরোনামে এসেছেন তিনি।

সোমবার (২৯ জুন) ফেসবুক প্রোফাইলে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নীহা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাগদান সম্পন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়ে। ভক্ত-অনুরাগীদের অভিনন্দন আর কৌতুহলী প্রশ্নে ভরে যায় তাঁর মন্তব্যের ঘর। অনেকেই জানতে চান, কে সেই ভাগ্যবান ব্যক্তি?

উচ্ছ্বাস আর জল্পনার পারদ যখন তুঙ্গে, তখন নিজেই বিষয়টি পরিষ্কার করেন অভিনেত্রী। তিনি স্পষ্ট জানান যে তাঁর বাগদান হয়নি, বরং তিনি একটি সম্পর্কে জড়িয়েছেন। নীহা বলেন, “আমি কিন্তু কোথাও বলিনি যে আমার বাগদান হয়েছে। শুধু লিখেছি ‘এনগেজড’। এর মানে হলো, আমি এখন আর সিঙ্গেল নই, কারও সঙ্গে সম্পর্কে আছি। এর বেশি আপাতত কিছু বলতে চাই না।” ব্যক্তিগত জীবন নিয়ে সৎ থাকতে চান উল্লেখ করে তিনি বলেন, “আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি। ফেসবুকে ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার অর্থ হলো, আমি আর সিঙ্গেল নই। বিষয়টি কাউকে খুঁজে বের করতে হয়নি, আমি নিজেই জানিয়েছি।” প্রেমিকের পরিচয় আপাতত গোপন রাখলেও নীহা জানিয়েছেন, উপযুক্ত ও সঠিক সময় এলে তিনি নিজেই সেই মানুষটিকে সবার সামনে পরিচয় করিয়ে দেবেন।

এটিই প্রথম নয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে গায়েহলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নীহা। তখনো তাঁর বিয়ের গুঞ্জন রটেছিল। তবে পরে জানা যায়, সেটি বাস্তব জীবনের কোনো ঘটনা ছিল না, বরং একটি নাটকের প্রচারণার অংশ ছিল।

তবে এবার নাটকের কোনো গল্প নয়, বাস্তবে সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করলেও জীবনসঙ্গীর নাম-পরিচয় জানতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমি এখন ‘এনগেজড’ রিলেশনশিপে: নাজনীন নীহা

Update Time : 10:55:44 am, Monday, 29 June 2026