Dhaka 4:13 pm, Wednesday, 4 November 2026
News Title :
শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন বিএনপি ও জামায়াত একদল, দাবি জি এম কাদেরের আ. লীগের বিচার শুরু, সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী শিক্ষার্থীদের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেওয়া হবে: মাহদী আমিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ইংল্যান্ডের বিশ্বকাপ জয় চান ট্রাম্পের প্রতিনিধি ইতিহাসের সবচেয়ে দামী সেমিফাইনাল আজ সেমিফাইনালে উঠেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। সম্ভাব্য চার দ্বৈরথ ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা

জুলাইয়ে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

  • Reporter Name
  • Update Time : 12:25:35 pm, Tuesday, 30 June 2026
  • 57 Time View

আগামী জুলাই মাসের জন্য দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বর্তমান জুন মাসের নির্ধারিত দামেই আগামী মাসজুড়ে বিক্রি হবে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল।

আজ মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই থেকে গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের খুচরা মূল্য হবে:

  • ডিজেল: ১১৫ টাকা (প্রতি লিটার)
  • কেরোসিন: ১৩৫ টাকা (প্রতি লিটার)
  • অকটেন: ১৪৫ টাকা (প্রতি লিটার)
  • পেট্রোল: ১৪০ টাকা (প্রতি লিটার)

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতি এবং সরবরাহ ব্যবস্থা বিবেচনা করে গত ৩১ মে যে মূল্য নির্ধারণ করা হয়েছিল, জুলাই মাসের জন্যও সেই একই দাম বহাল রাখার অনুমোদন দিয়েছে যথাযথ কর্তৃপক্ষ।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ মাস থেকে দেশে জ্বালানি তেলের সংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি (Dynamic Pricing) চালু করেছে সরকার। এই নিয়মের আওতায় প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে তেলের দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়।

উল্লেখ্য, জ্বালানি তেলের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও নিয়মিত নির্ধারণ করে আসছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাইয়ে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

Update Time : 12:25:35 pm, Tuesday, 30 June 2026