Dhaka 4:12 pm, Wednesday, 4 November 2026
News Title :
শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন বিএনপি ও জামায়াত একদল, দাবি জি এম কাদেরের আ. লীগের বিচার শুরু, সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী শিক্ষার্থীদের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেওয়া হবে: মাহদী আমিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ইংল্যান্ডের বিশ্বকাপ জয় চান ট্রাম্পের প্রতিনিধি ইতিহাসের সবচেয়ে দামী সেমিফাইনাল আজ সেমিফাইনালে উঠেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। সম্ভাব্য চার দ্বৈরথ ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা
যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল | লালমনিরহাট সংবাদ

১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

  • Choiti Saha
  • Update Time : 09:52:26 pm, Saturday, 4 July 2026
  • 54 Time View

দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও জেল-জুলুম সহ্য করেও বিএনপি মাথা নত করেনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। এখন নতুন করে বাংলাদেশ গড়ে তোলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে।”

তিস্তা নদী ও উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “লালমনিরহাট থেকে শুরু হওয়া ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন আজ সফল হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে স্পষ্ট করে বলেছেন, যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।” এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমাজে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “মাদকের আগ্রাসনে আমাদের সমাজ আজ পরাজিত হতে চলেছে। যুবসমাজ তাদের ভবিষ্যৎ নষ্ট করছে, যা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। আমাদের অবশ্যই শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “জনগণকে সচেতন করে এবং তাদের সঙ্গে নিয়েই এই সামাজিক আন্দোলন সফল করতে হবে। আজকে লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলুর নেতৃত্বে যে মাদকবিরোধী আন্দোলন শুরু হয়েছে, তা পর্যায়ক্রমে গোটা দেশে ছড়িয়ে দেওয়া হবে।” অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি তার বক্তব্যে বলেন, “লালমনিরহাট একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মাদকের আগ্রাসন আশঙ্কাজনকভাবে বেড়েছে।” যুবসমাজকে রক্ষা করতে এই জেলার প্রতিটি ঘরে ঘরে মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল | লালমনিরহাট সংবাদ

১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

Update Time : 09:52:26 pm, Saturday, 4 July 2026