Dhaka 4:13 pm, Wednesday, 4 November 2026
News Title :
শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন বিএনপি ও জামায়াত একদল, দাবি জি এম কাদেরের আ. লীগের বিচার শুরু, সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী শিক্ষার্থীদের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেওয়া হবে: মাহদী আমিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ইংল্যান্ডের বিশ্বকাপ জয় চান ট্রাম্পের প্রতিনিধি ইতিহাসের সবচেয়ে দামী সেমিফাইনাল আজ সেমিফাইনালে উঠেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। সম্ভাব্য চার দ্বৈরথ ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা
শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম পাঠালো বাংলাদেশ | ভারতের সঙ্গে সৌহার্দ্য বাড়াতে বিশেষ উপহার

শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম উপহার পাঠালো সরকার

  • Choiti Saha
  • Update Time : 09:50:10 pm, Thursday, 2 July 2026
  • 55 Time View

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য বিশেষভাবে ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে।

গত মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে কঠোর গোপনীয়তায় শুল্কমুক্ত আমের এই চালানটি ভারতে পাঠানো হয়। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধির কাছে আমগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ থেকে পাঠানো এই শুভেচ্ছা উপহারের ঝুলিতে রয়েছে দেশের বিখ্যাত ও সুস্বাদু আম্রপালি এবং হাঁড়িভাঙ্গা জাতের আম। জানা গেছে, মোট ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম বরাদ্দ থাকার পাশাপাশি বাকি ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের মাঝে বিতরণ করা হবে। এই তালিকায় রয়েছেন—

শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা : রাজ্যের শীর্ষস্থানীয় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব

গত বছরের ধারাবাহিকতায় এবারও আম পাঠানোর পুরো প্রক্রিয়াটি বেশ গোপন রাখা হয়েছিল। কাস্টমস কিংবা বন্দর কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা এই বিষয়ে প্রথমে মুখ খুলতে চাননি। তবে বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক শেষ পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত আনুষ্ঠানিকতা ও ভিআইপি প্রটোকলের কারণেই বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম পাঠালো বাংলাদেশ | ভারতের সঙ্গে সৌহার্দ্য বাড়াতে বিশেষ উপহার

শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম উপহার পাঠালো সরকার

Update Time : 09:50:10 pm, Thursday, 2 July 2026