ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান মধ্যপ্রাচ্য যু’দ্ধে’র অবসান ঘটাতে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে এই চুক্তিকে সাধারণ কোনো সমঝোতা নয়, বরং ‘‘আমেরিকার পরাজয়ের ঘোষণা’’ হিসেবে অভিহিত করেছে তেহরান। ইরানের প্রধান চুক্তি আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এই মন্তব্য করেছেন। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের মধ্যস্থতায় চূড়ান্ত হওয়া এই দ্বিপক্ষীয় চুক্তির বিষয়ে কথা বলতে গিয়ে গালিবাফ জানান, ‘ইসলামাবাদ সমঝোতা’ কোনো চাপ বা জবরদস্তির মুখে নেওয়া সিদ্ধান্ত ছিল না। বরং এটি সাহসী ইরানি জাতির দীর্ঘদিনের প্রতিরোধ, ত্যাগ এবং জাতীয় কর্তৃত্বের এক চূড়ান্ত ফসল।
‘‘আর ঠিক এই কারণেই ইসলামাবাদ সমঝোতা স্মারকটি প্রকারান্তরে আমেরিকার পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে।’’
— মোহাম্মদ বাঘের গালিবাফ, প্রধান চুক্তি আলোচক, ইরান।
তিনি আরও জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের স্থায়ী নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার দায়িত্ব বাইরের কোনো শক্তির নয়, বরং এই অঞ্চলের দেশগুলোকেই নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে।
Reporter Name 















